কক্সবাজারে সিম্ফোনির গ্রাহকসেবাকেন্দ্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এডিসন গ্রুপের মোবাইলে ফোন ব্র্যান্ড সিম্ফোনির সবচেয়ে বড় গ্রাহকসেবাকেন্দ্র চালু করা হয়েছে কক্সবাজারে। সিম্ফনি স্মাইল নামে এটি হলো ৩৯তম গ্রাহকসেবাকেন্দ্র। সম্প্রতি এর উদ্বোধন করেন সিম্ফোনির হেড অব কাস্টমার কেয়ার এস এম মোরশেদ-উজ-জামান এবং এডিসন গ্রুপের হেড অব স্ট্র্যাটিজিক এইচ আর আহমেদ পাশা। এ ছাড়া হেড অব সার্ভিস অপারেশন রাজিবুল হক, স্থানীয় ডিলার, চ্যানেল পার্টনার এ সময় উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি