কখনো নোটবুক কখনো ট্যাবলেট কম্পিউটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসুসের ট্রান্সফর্মার বুক টিএক্স৩০০ মডেলের পরিবর্তনযোগ্য নোটবুক বাজারে এসেছে। এটি কখনো নোটবুক আবার কখনো ট্যাবলেট কম্পিউটার নোটবুকটিতে রয়েছে ১৩.৩ ইঞ্চির আইপিএস প্রযুক্তির হাইডেফিনিশন (এইচডি) পর্দাকে কিবোর্ড ডকিং থেকে আলাদা করে ট্যাবলেট পিসি হিসেবে ব্যবহার করা যায়। আর তাই একে পরিবর্তনযোগ্য নোটবুক বলা হয়। এতে রয়েছে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম, ১.৭ গিগাহার্জ গতির তৃতীয় প্রজন্মের ইন্টেল কোরআই-৭ প্রসেসর, ৪ গিগাবাইট র্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, ১২৮ গিগাবাইট এসএসডি স্টোরেজ ডিভাইস, ডুয়েল ক্যামেরা, ইন্টেল এইচডি গ্রাফিকস ৪০০০ ভিজিএ, চারটি বিল্ট-ইন স্পিকার, এসডি কার্ড রিডার, মাইক্রফোন ইত্যাদি। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আনা নোটবুকটির দাম এক লাখ ৩০ হাজার টাকা। —বিজ্ঞপ্তি