কত বড় টিভি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পর্দার আকার বড় করা যায় ইচ্ছেমতো
পর্দার আকার বড় করা যায় ইচ্ছেমতো

বড় পর্দায় খেলা দেখার মজাই আলাদা। কিন্তু টেলিভিশন আর কতই বা বড় হবে, ১৪ থেকে ৭৫ ইঞ্চি। চাইলে এবার এর চেয়েও বড় পর্দার টিভি পর্দায় খেলা দেখতে পারেন! চাহিদামতো পর্দা তৈরি হবে আপনার জন্য। ঘরে বা বাইরে এই টিভি পর্দার আকার বাড়িয়েও নিতে পারেন৷ আর তা হতে পারে সিনেমা হলের পর্দা বা সেটির চেয়েও বড়৷ শুধু খেলা বা সিনেমা দেখা না, এই টিভিতে আপনি চাইলে ইন্টারনেটও ব্যবহার করতে পারবেন। এরই মধ্যে রাজধানীর যমুনা ফিউচার পার্কে মুঠোফোন সংযোগদাতা প্রতিষ্ঠান রবি ১৪০ ইঞ্চি পর্দার টেলিভিশন বসিয়েছে তাদের লাউঞ্জে৷

এই কাঠামোর ওপরে বসে এলইডি প্যানেল
এই কাঠামোর ওপরে বসে এলইডি প্যানেল

বড় পর্দার এই টেলিভিশন সরবরাহ করছে সায়েম টেলিকম। ইস্টার্ন প্লাজায় অবস্থিত সায়েম টেলিকমের স্বত্বাধিকারী কামাল হোসেন বলেন, ‘খেলা দেখার জন্য বড় পর্দার তো জুড়ি নেই। আর তা যদি হয় একটা টিভি, তাহলে তো মন্দ হয় না। এটা হচ্ছে তেমনই একটা বিশেষ “জয়েন্ট স্ক্রিন”। কয়েকটি এলইডি (লাইট এমিটিং ডায়োড) প্যানেল জোড়া লাগিয়ে পূর্ণাঙ্গ টিভি তৈরি করা হয়৷ একটি যন্ত্রের মাধ্যমে প্যানেলগুলো হয়ে ওঠে টেলিভিশন৷ বড় কোেনা বাসার ছাদে, হোটেল-রেস্তোরাঁ, মাঠ বা উন্মুক্ত স্থানে এই টিভি বসানো যেতে পারে।’ জানা গেল গ্রাহকের চাহিদামতো এর আকার ৫৫ থেকে ৫০০ ইঞ্চি বা তার চেয়েও বড় হতে পারে৷ এই আকারের টিভি দেশের বাইরে থেকে আমাদািন করা হয়। ফলে কেউ ফরমাশ দিলে এক সপ্তাহের মাধ্যেই বানিয়ে দেওয়া সম্ভব।
বিশেষ এই টেলিভিশন বাংলাদেশে অনেকটা নতুনই৷ অনেকগুলো আলাদা বড় আকারের পর্দা এমনভাবে জোড়া দেয়া হবে যে চালু করার পরে সেটা বোঝার উপায় নেই। এলইডি পর্দার এই টেলিভিশনে কেব্ল অপারেটরের সংযোগ দিয়ে টেলিভিশন দেখা যাবে। চাইলে ইন্টারনেট ব্যবহার করেও টেলিভিশন দেখা যাবে। এ ছাড়া ডিভিডি প্লেয়ার ব্যবহার করেও সিনেমা ইত্যাদি দেখতে পারবেন। দূর নিয়ন্ত্রণ যন্ত্র দিয়েই পরিচালনা করা যাবে বড় পর্দার এই টেলিভিশন।