কথা বলতে মস্তিষ্কের উভয় পাশের প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কথা বলতে মস্তিষ্কের উভয় পাশের প্রয়োজন
কথা বলতে মস্তিষ্কের উভয় পাশের প্রয়োজন

কথা বলার জন্য মানুষকে মস্তিষ্কের দুই পাশেরই সাহায্য নিতে হয়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এ তথ্য জানিয়েছেন। এই গবেষণাটি মস্তিষ্কে রক্তক্ষরণের (স্ট্রোক) কারণে কথা বলতে অক্ষম রোগীদের চিকিৎসায় নতুন আলোর ইঙ্গিত দিচ্ছে। এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন নেচার সাময়িকীতে প্রকাশিত হয়েছে। মানুষের বাচন ও ভাষাগত দক্ষতার বিষয়টি মস্তিষ্কের বাঁ পাশের অংশের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় বলে স্নায়ু বিজ্ঞানীরা মনে করেন। তবে পরোক্ষ পর্যবেক্ষণই এ ধারণার ভিত্তি। এ ব্যাপারে স্পষ্ট ধারণা অর্জনের লক্ষ্যে বিজ্ঞানীরা ১৬ জন স্বেচ্ছাসেবকের ওপর গবেষণা চালান। বিদ্যুৎবাহী উপকরণের সহায়তায় তাঁদের মস্তিষ্কের কার্যপদ্ধতির মানচিত্র তৈরি করতে গিয়ে দেখা যায়, নির্দিষ্ট শব্দরাশি উচ্চারণে মস্তিষ্কের উভয় (ডান ও বাম) পাশের স্নায়ুর সংশ্লিষ্টতা রয়েছে। এএফপি।