কনজুমার ইলেকট্রনিকস থেকে সরে যাচ্ছে ফিলিপস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিভি, সিডি, ডিভিডির মত কনজুমার ইলেকট্রনিক পণ্য আর তৈরি করবে না ফিলিপস। কনজুমার ব্যবসা থেকে নিজেদের গুটিয়ে নেওয়ার কথা জানিয়েছে নেদারল্যান্ডসের এ প্রতিষ্ঠানটি। ফিলিপস কর্তৃপক্ষ জানিয়েছে, কনজুমার ইলেকট্রনিকস থেকে সরে গিয়ে গৃহস্থালি পণ্য আর চিকিত্সা ক্ষেত্রে ব্যবহূত পণ্য তৈরি করবে ফিলিপস। খবর টেলিগ্রাফ অনলাইন-এর।বিশ্বের বৃহত্তম টিভি নির্মাতা ফিলিপস ইলেকট্রনিকস সম্প্রতি অডিও ও ভিডিও ব্যবসা জাপানের ফুনাই ইলেকট্রিক কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছে।প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, অডিও ও ভিডিও এখন অনলাইন নির্ভর হয়ে পড়ায় কনজুমার ইলেকট্রনিক ব্যবসা ছেড়ে গৃহস্থালি পণ্য তৈরি করবে ফিলিপস। সিডি, ভিসিডি, টেলিভিশন ছেড়ে ফিলিপস এখন টোস্টার, জুস মেশিন, কফি মেশিন, অক্সিজেন কিট, আলট্রাসাউন্ড সিস্টেম, হাসপাতালে ব্যবহূত স্ক্যানার ইত্যাদি তৈরি করবে।