কনসার্টে গাইল ভারচুয়াল পপ তারকা মিকু (ভিডিও)
কনসার্টে গাইতে সুর-তাল-লয়ে কখনো ভজকট লাগে না জাপানের জনপ্রিয় পপ তারকা হাতসুনে মিকুর। কিন্তু কীভাবে হাজার হাজার দর্শককে মাতিয়ে রাখে মিকু? এতক্ষণ যার কথা হলো, সেই পপ তারকা মিকু আসলে সত্যিকারের মানুষ নয়! কণ্ঠস্বর সংশ্লেষ করার উপযোগী একটি কম্পিউটার প্রোগ্রাম মাত্র। সম্প্রতি টোকিওতে অনুষ্ঠিত কনসার্টে গান গেয়ে শুনিয়েছে মিকু। তার কনসার্টের টিকিটের দামও ছিল অনেক। ৭৬ ডলার। কনসার্টের ১০ হাজার টিকিটের সব টিকিটই বিক্রি হয়ে গিয়েছিল বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।হাতসুনে মিকুর ডিজিটাল ছবি ও প্রোগ্রামটি তৈরি করেছে ক্রিপটন ফিউচার নামের একটি প্রতিষ্ঠান। ২০ জন ভিন্ন ভিন্ন ব্যক্তির লেখা গান গেয়ে শুনিয়ে দর্শকদের মুগ্ধ করেছে মিকু। মিকুর কনসার্ট দেখে মুগ্ধ হয়ে তার এক ভক্ত ইউরা ওফুজি বলেছেন, ‘এটা ছিল দারুণ, আমার বুক এখনো ধড়ফড় করছে, মনে হচ্ছে না আজ আর ঘুমাতে পারব।