
সংগীতশিল্পী কনা। তাঁর বাবা মো. দৌলত উল্লাহ ভূমি মন্ত্রণালয়ে কর্মরত। আজ জানা যাক দুই প্রজন্মের পছন্দ-অপছন্দের কথা
১. কার গান শুনতে ভালোবাসেন?
কনা: এটা তো আলাদা করে বলা মুশকিল। তবে পুরোনো দিনের গান শুনতে অনেক ভালো লাগে।
বাবা: কনার গান আমার অনেক ভালো লাগে।
২. কোন ধরনের পোশাক পছন্দ?
কনা: সালোয়ার-কামিজ পরতে পছন্দ করি।
বাবা: শার্ট-প্যান্টেই স্বাচ্ছন্দ্যবোধ করি।
৩. রেগে গেলে কী করেন?
কনা: সহজে রেগে যাই না। তবে রেগে গেলে চিৎকার করি।
বাবা: চুপচাপ থেকে রাগ কমানোর চেষ্টা করি।
৪. ঈদের দিন প্রথমে কী করেন?
কনা: সকালে গোসল করে বাবা-মাকে সালাম করি।
বাবা: সেমাই খাই আর নামাজ পড়তে যাই।
৫. ঈদের দিন যা খেতে ভালোবাসি
কনা: পায়েস।
বাবা: সেমাই।
৬. কোথায় বেড়াতে যেতে ভালো লাগে?
কনা: ঘুরতে ভালোবাসি। ফলে যখন যেখানে যাই, তাতেই ভালো লাগে।
বাবা: কক্সবাজার।
৭. আপনার প্রিয় অনুষঙ্গ কোনটি?
কনা: চশমা।
বাবা: সুগন্ধি।
সাক্ষাৎকার:
হাসান ইমাম