কনিকা মিনোল্টার পরিবেশক হলো কম্পিউটার সোর্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বখ্যাত প্রিন্টার প্রস্তুতকারী কনিকা মিনোল্টার বাংলাদেশের পরিবেশক হিসেবে দায়িত্ব পেয়েছে কম্পিউটার সোর্স লিমিটেড। গত মঙ্গলবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ উপলক্ষে চুক্তি সই হয়েছে। এতে সই করেন কনিকা মিনোল্টার এশিয়া অঞ্চলের বিপণন ব্যবস্থাপক ফ্রান্সিস চুয়া, কম্পিউটার সোর্স লিমিটেডের শুভেচ্ছা দূত সাকিব আল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম মাহফুজুল আরিফ। ফ্রান্সিস চুয়া কনিকা মিনোল্টার প্রিন্টার, ফটোকপিয়ার ও প্রোডাকশন প্রিন্টারের নানা দিক তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ১০ জনকে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট তুলে দেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য সাকিব আল হাসান। —নিজস্ব প্রতিবেদক