কপিরাইট লঙ্ঘনের শীর্ষে রাশিয়া, চীন
যুক্তরাষ্ট্র ৩০ এপ্রিল সোমবার কপিরাইট ও ইনটেলেকচুয়াল প্রোপার্টি (আইপি) বিষয়ে দস্যুতা ঠেকাতে ব্যর্থ রাষ্ট্রের বার্ষিক তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় কপিরাইট ও আইপি ঠেকাতে ব্যর্থ রাষ্ট্রের তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া ও চীন।যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেনটেটিভ অফিসের বরাতে এক খবরে রয়টার্স জানিয়েছে, রাশিয়া ও চীন ছাড়া যুক্তরাষ্ট্রের নজরদারির মধ্যে রয়েছে আর্জেন্টিনা, কানাডা, ভারত, আলজেরিয়া, চিলি, ইন্দোনেশিয়া, ইসরায়েল, পাকিস্তান, থাইল্যান্ড, ইউক্রেন ও ভেনেজুয়েলা।ট্রেড রিপ্রেজেনটেটিভ কর্মকর্তা রন ক্রিক জানিয়েছেন, এ বছরের ‘স্পেশাল ৩০১ রিপোর্ট’টি খুব গুরুত্বপূর্ণ। কারণ, বর্তমানে যুক্তরাষ্ট্র ইনটেলেকচুয়াল প্রোপার্টির বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে।দস্যুতা বা কপি রাইট লঙ্ঘনের এ তালিকা তেমন কোনো গুরুত্বপূর্ণ না হলেও তালিকায় থাকা রাষ্ট্রগুলোর জন্য তা লজ্জার কারণ হতে পারে এবং এ বিষয়টি বিবেচনায় এনে তারা কপিরাইট ভঙ্গের আইনের পরিবর্তন আনবে বলেই আশা করছে যুক্তরাষ্ট্র।