কফির ঘ্রাণ ছড়াবে এলসিডি স্ক্রিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘ্রাণেই নাকি অর্ধেক ভোজন! এই অর্ধেক ভোজনপর্ব সেরে নেওয়া যাবে এলসিডি স্ক্রিন শুঁকেই। সম্প্রতি জাপানের গবেষকেরা এমন ডিসপ্লে তৈরি করছেন, যা থেকে কফির সুগন্ধ বের হবে। অর্থাত্ কফির ঘ্রাণযুক্ত ডিসপ্লে তৈরি করেছেন গবেষকেরা।টোকিওর কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ‘স্মেলিং স্ক্রিন’ নামের এক ধরনের ডিসপ্লে তৈরি করেছেন, যার একটি নির্দিষ্ট এলাকা থেকে কফির ঘ্রাণ বের হয় এবং সেখানে কফির ছবিও প্রদর্শিত হয়।প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নিউ সায়েন্টিস্টে প্রকাশিত সাম্প্রতিক একটি প্রতিবেদনে বলা হয়েছে, কফির সুঘ্রাণযুক্ত ডিসপ্লে তৈরি করেছেন গবেষক হারুকা মাতসুরাকা ও তাঁর গবেষক দল। গবেষকেরা এ সুঘ্রাণ তৈরিতে নির্দিষ্ট জেলের বাষ্প ও বাতাসের প্রবাহ ব্যবহার করেছেন, যা এলসিডি ডিসপ্লেযুক্ত পণ্য ব্যবহারকারীর নাকে ঘ্রাণ পৌঁছে দিতে পারে।গবেষকেরা ঘ্রাণযুক্ত ডিসপ্লে নিয়ে আরও গবেষণা চালাবেন। তাঁদের লক্ষ্য, প্রিন্টারের কার্টিজের মতো বিভিন্ন কার্টিজ ব্যবহার করে বিভিন্ন ঘ্রাণযুক্ত ডিসপ্লে তৈরি করা। এতে করে এলসিডি ডিসপ্লেযুক্ত পণ্যে শুধু ছবি বা ভিডিও দেখা নয়, বিভিন্ন বস্তুর ঘ্রাণও নেওয়া যাবে।