কবিতা কমাবে বায়ুদূষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বায়ুদূষণ রোধে যুক্তরাজ্যে বিজ্ঞান ও সাহিত্যের মেলবন্ধন ঘটিয়েছেন একদল গবেষক৷ শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইমন আর্মিটেজের লেখা কবিতা ‘ইন প্রেইজ অব এয়ার’ বা বায়ুবন্দনা ধাতুর পাতের ওপর আণুবীক্ষণিক যৌগ টাইটেনিয়াম ডাই-অক্সাইডের অক্ষরে মুদ্রিত হয়েছে৷ ২০টি গাড়ির কারণে যে পরিমাণ বায়ুদূষণ হয়, তা দূর করতে পারবে কবিতাটি৷ বায়ুদূষণ হ্রাসের উপযোগী করে কবিতাটি ছাপিয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা৷ কবিতাটি কীভাবে কাজ করবে সে প্রসঙ্গে তাঁরা বলেন, ২০ মিটার লম্বা ও ১০ মিটার চওড়া পাতে যে সূক্ষ্ম যৌগের অক্ষরে কবিতাটি ছাপানো হয়েছে, সেই টাইটেনিয়াম ডাই-অক্সাইড সূর্যের আলো ও অক্সিজেনের উপস্থিতিতে নাইট্রোজেন অক্সাইড নামের দূষিত পদার্থের সঙ্গে বিক্রিয়া করে বাতাসকে পরিষ্কার করে৷ দ্য নিউজ-ইউকে৷