কম খরচে স্মার্টফোন তৈরিতে বিশেষ প্রসেসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম দামে স্মার্টফোন তৈরি করতে নতুন প্রযুক্তির প্রসেসর তৈরি করছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান এআরএম। হাইব্রিড এই প্রসেসরচালিত স্মার্টফোনে বিদ্যুৎখরচও কম হবে। শিগগিরই কোরটেক্স এ৭ প্রসেসর-চালিত স্মার্টফোন বাজারে আসবে বলে জানা গেছে। উন্নয়নশীল দেশগুলোর জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে এই স্মার্টফোনটি বিশেষ সহায়তা করবে বলে আশাবাদী এআরএম। সারা বিশ্বের স্মার্টফোনের ৯৫ শতাংশের ডিজাইনই এআরএমের করা। ইতিমধ্যে নতুন এ৭ প্রসেসর দিয়ে ফোন তৈরি করতে বিশ্বসেরা বিভিন্ন প্রতিষ্ঠান উদ্যোগী হয়েছে। এআরএমের ডিজাইন তালিকায় উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে স্যামসাং, এলজি, এনভিডিয়া। অ্যাপলের তৈরি মোবাইল ফোনেও এআরএমের ডিজাইন করা চিপ রয়েছে বলে জানা গেছে। এআরএমের প্রধান নির্বাহী ওয়ারেন ইস্ট বলেন, বর্তমান প্রযুক্তির যে দাম রয়েছে তার চেয়ে অনেক কম দামে উচ্চ প্রযুক্তির প্রসেসর তৈরি হচ্ছে, যা উৎপাদন খরচকেও কমিয়ে দেবে।’ তিনি বলেন, ‘এ প্রসেসর ব্যবহারের মাধ্যমে তৈরি করা স্মার্টফোন ২০১৩ অথবা ২০১৪ সালের মধ্যে ১০০ ডলারের মধ্যেই স্মার্টফোন পাওয়া যাবে।’ বিশেষ করে যেসব দেশে স্মার্টফোন কেনার ক্ষেত্রে অর্থ একটি বিষয় সেখানে কোরটেক্স এ৭ প্রসেসর দিয়ে উন্নত প্রযুক্তির সুবিধা দিয়ে বিশেষ খরচে স্মার্টফোন তৈরি সম্ভব। নতুন এ উদ্যোগের ব্যাপারে বাজারে শ্রেষ্ঠত্ব ধরে রাখার বিষয়টিকেই সামনে রাখছেন প্রযুক্তির বাজার বিশেষজ্ঞরা। কারণ ইতিমধ্যে বিশ্বের অন্যতম চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল মোবাইল প্রসেসর তৈরি শুরু করেছে। আর তাই এআরএম এমন প্রসেসর তৈরির উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে বাজারে শীর্ষে থাকা যায়। —বিবিসি অবলম্বনে কাজী আশফাক আলম