প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যাথরিন কুক ও ডেভিড কুক—পৃথিবীর সবচেয়ে কম বয়সে সফল উদ্যোক্তাদের অন্যতম এই মার্কিন ভাই-বোন জুটি ২০০৫ সালে তাঁদের বড় ভাইয়ের সহযোগিতায় My Yearbook নামে তৈরি করেন একটি সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট। হাইস্কুলে পড়ুয়া ক্যাথরিন কুক ও ডেভিড কুকের বয়স তখন যথাক্রমে ১৫ ও ১৭ বছর। একই সময়ে সোশ্যাল নেটওয়ার্কিংয়ের অন্য সাইট ফেসবুকের তুমুল জনপ্রিয়তার পরও My Yearbook জনপ্রিয়তা লাভ করে। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ‘টিন ওয়েবসাইট’ হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত সাইটটি বিশ্বজুড়ে ২০ মিলিয়ন মানুষ ব্যবহার করে থাকেন। বর্তমানে সাইটটির নাম Meet me এবং সাইটটির বার্ষিক আয় ২০ মিলিয়ন ডলারেরও বেশি।