কম সময়ে গুগলে তথ্য খোঁজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
time লিখে সার্চ করলে স্থানীয় সময় চলে আসবে এভাবে
time লিখে সার্চ করলে স্থানীয় সময় চলে আসবে এভাবে

ইন্টারনেটে দ্রুত তথ্য খুঁজে পেতে গুগল বড় ভরসা৷ তথ্য খোঁজার কাজটা চাইলে কিছু কৌশল খাটিয়ে সহজ করতে পারেন৷ তেমন কিছু পদ্ধতি নিচে দেওয়া হলো৷
সময়: অনলাইনে কাজ করতে গিয়ে প্রায়ই বিভিন্ন দেশের স্থানীয় সময়ের সঙ্গে সমন্বয় করতে হয়। গুগলে গিয়ে time লেখার পরে নির্দিষ্ট দেশ বা শহরের নাম লিখে এন্টার করলে সে দেশের চলতি সময় জানা যাবে। কো-অর্ডিনেট ইউনিভার্সাল টাইম বা ইউটিসি অনুযায়ী কোন দেশ কত ঘণ্টা সময় এগিয়ে বা পিছিয়ে আছে, সেটা জানতে টাইমের বদলে timezone লিখে দেশের নাম লিখলেই হবে৷ আবার শুধ time লিখলে যে দেশ থেকে লেখা হচ্ছে, সে দেশের স্থানীয় সময় পাওয়া যাবে৷
মুদ্রার মান: ইউএস ডলার থেকে বাংলাদেশি টাকায় অর্থের মান জানতে চাইলে গুগলের সার্চবারে লিখতে হবে usd to bdt। তাৎক্ষণিক হিসাবের জন্য তখন একটি ক্যালকুলেটর চলে আসবে। নির্দিষ্ট অঙ্কের মুদ্রার মান রূপান্তর করতে চাইলে সংখ্যাটা আগে বসিয়ে দিলেই পরিবর্তিত মান চলে আসবে। যেমন 500 usd to bdt। একইভাবে miles to km, inches to feet ইত্যাদির মানও জানা যাবে।
গাণিতিক সমাধান: নিজের মাথা খাটিয়ে সাধারণ গাণিতিক সমস্যার সমাধান করতে না চাইলে গুগলের সাহায্য নিতে পারেন। সার্চ বক্সে সমস্যাটা লিখে শুধু এন্টার করুন৷ সুন্দর একটা ক্যালকুলেটরও এসে হাজির হবে। শুধু ক্যালকুলেটরটি পেতে চাইলে অনুসন্ধান বক্সে calc লিখে এন্টার করতে হবে৷সংক্ষিপ্ত ফলাফল: কিছু লিখে সার্চ করলে অনেক ফলাফলই তো এসে হাজির হয়। সেখান থেকে সঠিক তথ্য বাছাই করা আরেক ঝামেলার কাজ। নির্দিষ্ট একটা ওয়েবসাইটের বিষয়বস্তু যদি খুঁজতে চান, তবে সার্চ ফলাফলটা চাইলে অনেক সংক্ষিপ্ত করতে পারেন। যেমন প্রথম আলোর কম্পিউটার প্রতিদিনের হেল্পলাইনবিষয়ক লেখার খোঁজ পেতে লিখুন site:prothom-alo.com হেল্পলাইন।

ফাইলের ধরন: নির্দিষ্ট কোনো পিডিএফ বা ডকুমেন্ট ফাইল খুঁজে পাওয়ার সহজ উপায় আছে৷ যেমন চাকরির আবেদনপত্রের একটা নমুনা যদি এমএস ওয়ার্ড ফরম্যাটে পেতে চান, তাহলে লিখুন job application filetype:doc।
সময়ভিত্তিক: একটা নির্দিষ্ট সময় ধরে যদি কোনো তথ্যের খোঁজ করতে চান, তাহলে সাধারণভাবে যেভাবে তথ্য অনুসন্ধান করেন সেভাবেই করুন৷ তারপর Search tools মেনুতে ক্লিক করে Anytime পরিবর্তন করে নিজের কাঙ্ক্ষিত সময়টি উল্লেখ করুন। — মঈন চৌধুরী