কমপিউটার জগৎ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তিবিষয়ক পত্রিকা মাসিক কমপিউটার জগৎ-এর ২১ বছর পূর্তি উপলক্ষে তিন পর্বে যথাক্রমে মার্চ, এপ্রিল ও মে মাসে অনুষ্ঠিত মেগা কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রতিকমপিউটার জগৎ-এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি পর্বে আলাদাভাবে ১০টি করে পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এইচপি প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এইচপির পার্সোন্যাল সিস্টেম গ্রুপের চ্যানেল মার্কেটিং ব্যবস্থাপক প্রতাপ কুমার সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাসিক কমপিউটার জগৎ-এর সম্পাদক গোলাপ মুনীর, সহকারী সম্পাদক এম এ হক অনু, সহযোগী সম্পাদক মইন উদ্দীন মাহমুদ। কুইজের তিন পর্বে সর্বমোট পাঁচ হাজার ৪৭৬ জন প্রতিযোগীর মধ্যে ৩০ জন বিজয়ীকে পুরস্কার দেওয়া হয়। —বিজ্ঞপ্তি