কমলগঞ্জে তথ্যপ্রযুক্তি কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে চা-শ্রমিকের সন্তান শিক্ষার্থীদের অংশগ্রহণে বিনা মূল্যে তথ্যপ্রযুক্তিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর উদ্যোগে আয়োজিত ‘ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইয়ুথ ডেভেলপমেন্ট’ শীর্ষক এ কর্মশালা পরিচালনা করেন মোহন রবিদাস, অনুময় বর্মা, তনুময় বর্মা, দীপন সিং, মিঠুন কুর্মী, নিলু রাজভর ও নারায়াণ গোয়ালা। সম্প্রতি উপজেলার শমশেরনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় শমশেরনগর ও পার্শ্ববর্তী কয়েকটি চা-বাগানের শ্রমিকের সন্তানেরা অংশ নেয়। আয়োজকেরা জানান, কয়েক মাস আগে প্রথমবারের মতো চা-শ্রমিকের সন্তান শিক্ষার্থীদের অংশগ্রহণে কম্পিউটার ও ইন্টারনেটের ওপর প্রাথমিক ধারণামূলক কর্মশালার আয়োজন করা হয়েছিল। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহে সম্প্রতি দ্বিতীয় দফা তথ্যপ্রযুক্তি ও যুবকদের উন্নয়নে বিনা মূল্যে এ কর্মশালার আয়োজন করা হয়। —কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি