কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়ায় পাঠদান
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পাইলট কর্মসূচিতে দুটি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রকল্পে শিশুদের পাঠদান শুরু হয়েছে। প্রশিক্ষিত শিক্ষকদের দ্বারা শ্রেণীকক্ষে শিশুদের ছবির মাধ্যমে পড়া শেখানো হয়। কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ সরকারি ও শমশেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি শুরু করা হয়। কমলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, শিশু অবস্থায় তথ্যপ্রযুক্তির সঙ্গে শিশু শিক্ষার্থীদের পরিচয় ঘটিয়ে পাঠদান করার জন্য এ পদ্ধতি চালু হয়েছে।
গত জুন মাসে শমশেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং ১০ জুলাই ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রকল্পে শিশুদের পাঠদান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। উল্লেখ্য, আইসিটি মন্ত্রণালয়ের উদ্যোগে কমলগঞ্জ উপজেলায় দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষে মাল্টিমিডিয়া ব্যবহার কার্যক্রম চলছে।
ইতিমধ্যে সংশ্লিষ্ট শিক্ষকদের এ ব্যাপারে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
—কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি