কমিক হিরো হলেন বিল গেটস (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার কমিক বই হিসেবে আসছে মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটসের জীবনী। এক খবরে রয়টার্স জানিয়েছে, বিল গেটস বাস্তবের সুপার হিরো না হলেও মাইক্রোসফট প্রতিষ্ঠাতা ও দাতব্য কাজের জন্য তিনি সুপার হিরো হিসেবে অনেকের হূদয় ছুঁতে পেরেছেন। তাঁর জীবনের বিশেষ কিছু ঘটনা নিয়ে তৈরি করা হয়েছে একটি কমিক উপন্যাস। এ কমিকটির নাম ‘বিল গেটস: কো-ফাউন্ডার অব মাইক্রোসফট’। কমিক বইটিতে বিল গেটসের মাইক্রোসফট প্রতিষ্ঠা ও মেলিন্ডা গেটসের সঙ্গে বিয়ের বিষয়টি তুলে ধরা হয়েছে। বইটি প্রকাশ করেছে ব্লুওয়াটার প্রোডাকশনস। উল্লেখ্য, এ প্রকাশনা প্রতিষ্ঠানটি এর আগে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও অ্যাপল প্রতিষ্ঠাতা স্টিভ জবসকে নিয়েও এ ধরনের কমিক বই প্রকাশ করেছিল।বিল গেটসের জীবনীনির্ভর এ কমিক বইটি চলতি মাসেই বাজারে আসবে। এ ছাড়া নুক ও কিন্ডল ই-বুক রিডারে ডিজিটাল সংস্করণও পাওয়া যাবে।