কমে গেছে কম্পিউটার বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজার গবেষকেরা জানিয়েছেন, ব্যক্তিগত কম্পিউটার বা পিসি বিক্রিতে মন্দা চলছে। চলতি বছরের প্রথম তিন মাসে পিসি বিক্রি ১৪ শতাংশ কমেছে বলে জানায় যুক্তরাষ্ট্রভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি)। গত দুই দশকে এই প্রথম কম্পিউটার বিক্রির হার এত কমেছে বলে জানায় প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে টেলিগ্রাফ অনলাইন।ট্যাবলেট, স্মার্টফোনের রমরমা বাজারের কারণেই পিসি বিক্রি কমেছে বলে ধারণা করছেন গবেষকেরা। গবেষকেরা আশা করেছিলেন, মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮ বাজারে এলে পিসির বাজার ঘুরে দাঁড়াতে পারে। তবে উইন্ডোজ ৮ উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারেনি বলেই মনে করছেন আইডিসির গবেষকেরা।