কমেছে ডেলের কম্পিউটার বিক্রি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিককালে বিক্রি কমেছে কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান ডেলের, আর এর প্রভাব পড়েছে প্রতিষ্ঠানটির সব ক্ষেত্রে। ডেল কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যক্তিগত কম্পিউটার বিক্রির পরিমাণ কমে যাওয়ার এ ব্যবসা থেকে তাদের লাভের পরিমাণ ৭৯ শতাংশ কমে গেছে। নিউ ইয়র্ক টাইমসের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
ডেল কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যক্তিগত কম্পিউটার বিক্রির তুলনায় প্রতিষ্ঠানটির এন্টারপ্রাইজ সেবা ব্যবসাতে আয়ের পরিমাণ বেড়েছে ১২ শতাংশ পর্যন্ত। তবে সব মিলিয়ে লাভের পরিমাণ দুই শতাংশ কমে গেছে প্রতিষ্ঠানটির।
ডেল কর্তৃপক্ষের ভাষ্য, কম্পিউটার বিক্রি কমে যাওয়ায় ভুগতে হচ্ছে কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানটিকে।