প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিদিন কেউ না কেউ নতুন কম্পিউটার কিনছেন। কম্পিউটার কেনার সময় কিছু বিষয় খেয়াল করলে ভালো মানের কম্পিউটার চিনে নিতে পারেন। র্যামের বাস গতি ভালো থাকলে উন্নত সেবা দেবে। হার্ডডিস্কের ধারণক্ষমতা যত বেশি হবে, তত বেশি ফাইল হার্ডডিস্কে জমা রাখতে পারবেন। মাদারবোর্ডের পোর্টের সঙ্গে মিল রেখে সিডি-ডিভিডি রাইটার বা কম্বো ড্রাইভ কিনুন। গেম খেলা, গ্রাফিক্সের কাজ করার জন্য গ্রাফিক্স কার্ড উন্নত হতে হবে। ভালো ব্র্যান্ডের গ্রাফিক্স কার্ড কিনুন। খোলা যন্ত্রাংশ কখনোই কিনবেন না। কেনার আগে কম্পিউটারের যন্ত্রাংশ যথাসম্ভব যাচাই করে নেবেন। মাইক্রোপ্রসেসরের গতি, প্রসেসিংয়ের ক্ষমতা কেমন, তা খেয়াল করে দেখবেন। এলসিডি মনিটরে ছবির মান কেমন, তা খেয়াল করবেন। —খালেদ মাহমুদ খান