পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামার হিসেবে একজন নারী। ১৬৮ বছর আগে তিনি লিখেছিলেন প্রথম প্রোগ্রাম। আর সবকিছুর মতো কম্পিউটার জগতেও নারীর অবদান ব্যাপকভাবেই রয়েছে। তথ্যপ্রযুক্তির এই যুগেও অনেক নারী অবদান রেখে চলেছেন কম্পিউটারের মৌলিক উন্নয়নে। আজ আন্তর্জাতিক নারী দিবসে কম্পিউটার জগতে নারীদের অবদান তুলে ধরা হলো উল্লেখযোগ্য কীর্তির বছরটাকে ধরে।১৮৪২: অ্যাডা লাভলেস (১৮১৫—১৮৫২)—চালর্স ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনের প্রথম প্রোগ্রামার। তাঁকেই বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার হিসেবে ধরা হয়। ১৮৯৩: হেনরিয়েটা সোয়ান লিভিট—হার্ভার্ড কম্পিউটার্সে যোগ দেন। সেখানে একদল নারীকে নিয়ে তিনি জ্যোতির্বিদ্যার নানা তথ্য কম্পিউটারে সংগ্রহ করেন। তাঁকে পরিবর্তনশীল নক্ষত্রের আবিষ্কারক বলা হয়। ১৯৪২: হেডি ল্যামার (১৯১৩—২০০০)—হলিউড তারকা এবং স্প্রেড-স্পেট্রাম সম্প্রচার পদ্ধতির সহ-উদ্ভাবক। ১৯৪৬: বেটি জেনিংস, বেটি স্নাইডার, ফ্রান বাইলাস, কে ম্যাকনাল্টি, মারলিন ওয়েসকফ এবং রুথ লিসটারমান—ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্ট্রিগ্রেটর অ্যান্ড কম্পিউটারের মূল প্রোগ্রামার। ১৯৪৯: গ্রেস হুপার (১৯০৬—১৯৯২)—মার্ক ওয়ান ক্যালকুলেটরের প্রথম প্রোগ্রামার। এই ক্যালকুলেটর থেকেই কোবল প্রোগ্রামিং ভাষার উত্পত্তি। মার্ক ওয়ানকে কোবলের জননী বলা হয়।১৯৬২: জ্যঁ ই সামেত (১৯২৮-)—কম্পিউটার বিজ্ঞানী ও গণিতবিদ। প্রোগ্রামিং ভাষা ফরম্যাকের নির্মাতা।১৯৬৫: মেরি অ্যালেন উইলকেস—কম্পিউটার প্রোগ্রামার, যিনি প্রথম নিজের বাসায় কম্পিউটার ব্যবহার করেন। প্রথম অপারেটিং সিস্টেম ল্যাপের প্রোগ্রামার। এটি মিনি কম্পিউটারে ব্যবহূত হতো।১৯৬৮: বারবারা এইচ লিসকভ (১৯৩৯-)—কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে প্রথম মার্কিন ডক্টরেট ডিগ্রিধারী। তুরিং পুরস্কার বিজয়ী (২০০৯)।১৯৭২: কারেন স্পার্ক জোনস (১৯৩৫—২০০৭)— কম্পিউটারের ভাষা তৈরির ইনফরমেশন রিট্রেভাল অ্যান্ড ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রসেসিংয়ের অগ্রদূত।১৯৭৯: কারল শ—আটারি করপোরেশন ও অ্যাকটিভিশনের গেমস নির্মাতা। ১৯৮৩: অ্যাডেলে গোল্ডবার্গ (১৯৪৫-)—কম্পিউটারের স্মল টক প্রোগ্রামিং ভাষার অন্যতম লেখক। ১৯৮৪: সুশান কারে (১৯৫৪)—১৯৮০-এর দশকে অ্যাপল ম্যাকিনটোশ কম্পিউটারের জন্য আইকনসহ দৃষ্টিনন্দন অনেক কিছুর নকশাকার। ১৯৮৪: রবের্তা উইলিয়ামস (১৯৫৩-)—পারসোনাল কম্পিউটারের প্রথম দিককার সাড়া জাগানো কিংস কোয়েস্ট সিরিজের গেম নির্মাণে অগ্রণী ছিলেন।১৯৮৫: রাদিয়া পার্লমেন (১৯৫১-) —স্প্যানিং ট্রি প্রটোকলের উদ্ভাবক। নেটওয়ার্কিং ও এনক্রিপশনে বিশেষ অবদান রাখেন। ২০০৭ সালে ইউজনিক্স আজীবন সম্মাননা পান। ১৯৮৮: ইভা টারডোস (১৯৫৭-)—অ্যালগরিদম বিশ্লেষণে বিশেষ অবদানের জন্য ফুলকারসন পুরস্কার বিজয়ী। ১৯৯৩: শাফি গোল্ডউইসার (১৯৫৮)—তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞানী। দুবার গডেল পুরস্কারপ্রাপ্ত। ১৯৯৪: শেলী ফ্লয়েড (১৯৫৩)—ট্রান্সমিশন কন্ট্রোল প্রটোকল (টিসিপি) নিয়ে করা তাঁর কাজ বিশ্বজুড়ে খুব খ্যাতি লাভ করে।১৯৯৬: জিয়াইয়ুন তু (১৯৬৭)—অ্যাসোসিয়েশন অব কম্পিউটার মেশিনারিজের প্রথম নারী ডক্টোরাল ডিসসারটেশন পুরস্কার পান।১৯৯৭: অনিতা ব্রর্গ (১৯৪৯—২০০৩)—নারীদের জন্য প্রযুক্তি প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ওমেন অ্যান্ড টেকনোলজির প্রতিষ্ঠাতা পরিচালক।২০০৪: জেরি ইলসওরর্থ (১৯৭৪)—স্বশিক্ষিত কম্পিউটার চিপ ডিজাইনার। সি৬৪ ডিরেক্ট-টু-টিভি চিপের স্রষ্টা। ২০০৫: মেরি লউ জেপসন (১৯৬৫)—ওয়ান ল্যাপটপ ফর চাইল্ড প্রকল্পের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা।২০০৬: ফ্রান্সেস ই এলেন (১৯৩২)—এসিএমের প্রথম নারী তুরিং পুরস্কার পান। —উইকিপিডিয়া অবলম্বনে নুরুন্নবী চৌধুরী