কম্পিউটার পণ্যের ওয়ারেন্টি নীতিমালা প্রণয়ন করেছে কম্পিউটার সমিতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের তথ্যপ্রযুক্তি ব্যবসায় খাতের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) কার্যনির্বাহী কমিটি কম্পিউটার পণ্যের ক্রেতা ও ভোক্তাদের জন্য একটি প্রযুক্তিপণ্যের ওয়ারেন্টি নীতিমালা গত শনিবার প্রণয়ন করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিএস।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কম্পিউটার ব্যবসাসংশ্লিষ্ট সব ব্যবসায়ীর সঙ্গে আলোচনা করে বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে আমদানিকারক, পরিবেশক, সরবরাহকারী, খুচরা ব্যবসায়ী—সব পর্যায়ের সঙ্গে ধারাবাহিক আলোচনার পরিপ্রেক্ষিতে এ ওয়ারেন্টি নীতিমালা প্রণয়ন করা হয়েছে।
নতুন ওয়ারেন্টি নীতিমালা অনুযায়ী ওয়ারেন্টির আওতাভুক্ত কম্পিউটার পণ্যগুলো সব ব্যবসায়ী ক্রেতাকে ন্যূনতম এক বছরের ওয়ারেন্টি দেবেন। এই নীতিমালা আজ ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।