কম্পিউটার প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার শিক্ষাকেন্দ্র (সিএলসি) খোলার একটি যৌথ কর্মসূচি বাস্তবায়ন করছে মাসিক কমপিউটার জগৎ, ডি. নেট ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে শিক্ষার্থীদের জন্য এই তিনটি প্রতিষ্ঠানের উদ্যোগে একটি কম্পিউটার শিক্ষাকেন্দ্র খোলার মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। এ কর্মসূচির আওতায় দেশের আরও ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৪টি কম্পিউটার শিক্ষাকেন্দ্র চালু করা হবে। প্রশিক্ষণে সার্বিক সহায়তা দিচ্ছে ‘অঙ্কুর’ নামের একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান।প্রশিক্ষণার্থীদের নিখরচায় প্রশিক্ষণ ও থাকা-খাওয়ার সুযোগ যৌথভাবে দিচ্ছে মাসিক কমপিউটার জগৎ, ডি. নেট ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। প্রশিক্ষণের পরপর এসব কম্পিউটার শিক্ষাকেন্দ্রের জন্য প্রতিষ্ঠান তিনটির সৌজন্যে পাঁচটি করে কম্পিউটার ও আনুষঙ্গিক যন্ত্রপাতি দেওয়া হবে। —বিজ্ঞপ্তি