কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ায় কম্পিউটার গার্ডেনের তিন মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ করা হয়। এ উপলক্ষে সম্প্রতি চকরিয়া সরকারি বালক উচ্চবিদ্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তোফায়েল আহমদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, চকরিয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউসুফ, কম্পিউটার গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইলিয়াস, এনজিও এএসসির নির্বাহী পরিচালক মোহাম্মদ নোমানসহ অনেকে। বক্তারা বলেন, দক্ষ মানবসম্পদ গড়তে কম্পিউটার শিক্ষার বিকল্প নেই। প্রশিক্ষণ শেষে ২২ জন প্রশিক্ষণার্থীকে সনদ বিতরণ করা হয়।—বিজ্ঞপ্তি