কম্পিউটার প্রশিক্ষণের সনদ বিতরণ
জামালপুরের সরিষাবাড়ীতে ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবসে দৃষ্টি বাংলার উদ্যোগে স্বল্পমূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার সভাপতিত্বে আলোচনা ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এ জেড মোরশেদ আলী। অনুষ্ঠানে বক্তৃতা করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সচিব আন্নু মিঞা, অ্যাডভোকেট জহুরুল ইসলাম, প্রোগ্রেসিভ সেবা কেন্দ্রের নির্বাহী পরিচালক এম এ মুনছুর, দৃষ্টি বাংলার সভাপতি হাছানুল কবীর, নির্বাহী পরিচালক বাদশা ভূঁইয়া প্রমুখ।
বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা দৃষ্টি বাংলা ও অ্যাকটিভ কম্পিউটার ট্রেনিং সেন্টার যৌথ উদ্যোগে স্বল্পমূল্যে দুই মাস (এপ্রিল-মে ২০১৬) মেয়াদি এই কম্পিউটার প্রশিক্ষণের আয়োজন করে। এতে ৫০ জন স্থানীয় প্রশিক্ষণার্থী অংশ নেন। দৃষ্টি বাংলার পক্ষ থেকে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে তিন হাজার টাকা করে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।