ঢাকার প্রযুক্তিবাজারে বিকিকিনি কিছুটা কম এখন৷ যাঁরা প্রযুক্তিবাজারে আসছেন, তাঁদের কেনাকাটা ছোট ছোট প্রযুক্তিপণ্য ঘিরেই৷ বিক্রেতারা জানান, থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে ক্রেতাদের উপস্থিতি কম। গতকাল শনিবার পাওয়া বিভিন্ন যন্ত্রাংশের দাম নিচে দেওয়া হলো।
প্রসেসর: ইন্টেল কোর আই-৩ ৩.৩০ গিগাহার্টজ (গি.হা.) ৯,৩০০ টাকা; কোর আই-৩ ৩.১০ (গি.হা) ৮,০০০ টাকা; কোর আই-৫ ৩.২০ গি.হা. ১৬,০০০ ও কোর আই-৭ ৩.৪০ গি.হা. ২৫,৫০০ টাকা। মাদারবোর্ড: গিগাবাইট জিএ৭৮এলটি-এসটুপি এএমডি ৪,৬০০ টাকা ও এএস রক ইন্টেল এইচ৮১এম ৫,৯০০ টাকা। এইচ৬১এম ৪,৭০০ ও জিএবি৭৫এম এইচডি৩ ৬,০০০; ফক্সকন এইচ৬১ এমএক্সই-কে ৩,৮০০ ও জি-৬১এমএক্সই ৫,০৫০ টাকা। আসুস বি৭৫এম-এ ৬,২০০ টাকা। র্যাম: ডিডিআর-৩ অ্যাপাসার ২ গিগাবাইট (গি.বা.) ১,৪০০ টাকা। এডেটা ৪ গি.বা. ৩,০০০ টাকা। ট্রানসেন্ড ৮ গি.বা. ৫,৬০০ টাকা। হার্ডডিস্ক ড্রাইভ: ওয়েস্টার্ন ডিজিটাল ৫০০ গি.বা. ৪,৭০০ টাকা। তোসিবা ইন্টারনাল ১ টে. বা. ৫০০ জি. বি. ৪,২০০ টাকা থেকে ৫,২০০ টাকা। ট্রানসেন্ড এক্সটার্নাল ১ টে.বা. ৫০০ জি.বি. ৪,৬০০ টাকা। স্যামসাং ৩২০ গি.বা. ৭,০০০ টাকা। এলসিডি মনিটর: স্যামসাং ১৭” স্কয়ার ৯,৫০০ ও ১৮” ওয়াইড ৮,১০০ টাকা। এলজি ১৭” (স্কয়ার) ৮,৮০০ টাকা। ডেল ১৭” ৯,০০ টাকা। এলইডি মনিটর: স্যামসাং ১৫.৬” ৬,৬০০ ও ২৭” থ্রিডি ৬২,৫০০ টাকা। ডেল ১৭” ৯,৬০০ টাকা। আসুস ১৮.৫” ৮,২০০ টাকা। এলজি ১৬” ৬,৫০০ ও ২১.৫” ১২,৮০০ টাকা। গ্রাফিকস কার্ড: গিগাবাইট এইচডি-৬৪৫০ ১ গি.বা. ৪,১০০ টাকা। আসুস ইএএইচ৫৪৫০ ১গি.বা ৩,২০০ ও এইচডি৬৪৫০ ২গি.বা ৫,২০০ টাকা। ডিভিডি রাইটার/রি-রাইটার: স্যামসাং ১৬এক্স ১,৭০০ টাকা। আসুস ২৪এক্স ১,৬৫০ টাকা। কেসিং: স্পেস ১,৯০০ থেকে ৪,০০০ টাকা। ভ্যালু-টপ কে৬৭ ২,৪৫০ টাকা। মাউস: নিউম্যান ইউএসবি ৩০০ টাকা, তারহীন ৭০০ টাকা এবং গেমিং ১,৫০০ টাকা। এফোরটেক ৩০০ থেকে ২,০০০ টাকা। ভেলু-টপ এম৯৫ ২৫০; লজিটেক ৪৫০ থেকে ২,৫০০ টাকা। কি-বোর্ড: বেলকিন ৯০০ থেকে ৪,০০০ টাকা। ভেলু-টপ ডব্লিুউ২৬১৩ ৪০০ টাকা ও মাল্টিমিডিয়া ৭৫০ টাকা। স্পিকার: ইডিফায়ার (২:১) ১,৬০০ থেকে ৩,২০০ টাকা। মাইক্রোল্যাব (২:১) ১,৫০০ থেকে ২,৬০০ টাকা। ক্রিয়েটিভ এসবিএস (২:১) ৯০০ থেকে ২,১০০ এবং অ্যালটেক ল্যানসিং ১,৪০০ থেকে ৬,০০০ টাকা। পেনড্রাইভ: ট্রানসেন্ড ৮ গি.বা. ৫৫০ ও ১৬ গি.বা. ১০০০ টাকা। অ্যাপাসার ৪ গি.বা. ৪৮০ ও ৮ গি.বা. ৫০০ টাকা। এডেটা ৮ গি.বা. ৫৫০ ও ৩২ গি.বা. ১,৮০০ টাকা। ভেরিকো ৮ গি.বা. ৫০০ টাকা। মডেম: মোবিডেটা এজ ১০০ইইউ ২,৬০০ টাকা। সনি-এরিকসন জিসি৮৯ ৪,২০০ টাকা। টেকনো টিএম০০৮ ২২০০ টাকা। টিভি কার্ড: এভারমিডিয়া ইন্টারনাল ৩,২০০ টাকা ও এক্সটার্নাল ডব্লিউ৭ ৪,৬০০ টাকা। গেডমি ১,৫০০ টাকা ও স্পিড ১,৯০০ টাকা। প্রিন্টার : ক্যানন আইপি-২৭৭২পিক্সমা ৩,০০০ টাকা; এমপি-২৩৭ ৬,২০০ ও এলবিপি-৩৩০০ ১১,৪০০ টাকা। এইচপি ডি-১০০০ ২,৬০০ টাকা। স্যামসাং এমএল ১৮৬৬ (লেজার) ৬,৬০০ টাকা। বহনযোগ্য হার্ডডিস্ক: ট্রানসেন্ড ৫০০ গি.বা. ৫,৩০০ টাকা; ৭৫০ গি.বা. ৬,২০০ ও ১ টেরাবাইট ৭,৪০০ টাকা। ওয়েস্টার্ন ডিজিটাল ১ টেরাবাইট ৭৪০০ টাকা। এডেটা ১ টেরাবাইট ৭,২০০ টাকা। ইউপিএস: স্পার্ক পাওয়ার ৬৫০ভিএ ২,৮০০ টাকা; অ্যাপোলো ১২০০ভিএ ৫,০০০ টাকা। ডিজিটাল এক্স ৬৫০ভিএ ২,৯০০ টাকা; প্রোলিংক ৬৫০ভিএ ২৮০০ টাকা। — রাহিতুল ইসলাম