কম্পিউটার ভিলেজের এক যুগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কম্পিউটার ভিলেজের ১২ বছর পূর্তি উপলক্ষে গত শনিবার রাজধানীতে মেজবানের আয়োজন করা হয়। এ আয়োজনে প্রযুক্তি অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিসিএস কম্পিউটার সিটি ও স্মার্ট টেকনোলজিস লিমিটেডের পক্ষ থেকে কম্পিউটার ভিলেজকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠান শেষে আয়োজক কম্পিউটার ভিলেজের পরিচালক জসিমউদ্দিন, আবু ওবায়দা, রফিকুল ইসলাম ও তৌফিক এলাহী উপস্থিত সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ১৯৯৮ সালে বন্দর নগর চট্টগ্রামে শুরু হওয়া প্রতিষ্ঠানটি বর্তমানে বাজারে প্রচলিত বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটার, ক্যামেরা, মনিটরসহ ভিশন, পাওয়ারটেক ও ইয়ারসন ব্র্যান্ডের বিভিন্ন পণ্য বাজারজাত করছে। প্রতিষ্ঠানটির কার্যক্রম এখন রাজধানীতেও সম্প্রসারিত হয়েছে। —নিজস্ব প্রতিবেদক