কম্পিউটার যন্ত্রাংশ নিয়ে বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বইয়ের নাম: কম্পিউটার হার্ডওয়্যার\ লেখক: মাহবুবুর রহমান\ দাম: ৩৫০ টাকা\ পৃষ্ঠা: ৪৭১\ প্রকাশক: সিসটেক পাবলিকেশন্স লিমিটেড, ঢাকাবিভিন্ন যন্ত্রাংশের সমন্বয়ে তৈরি হয় একটি পূর্ণাঙ্গ কম্পিউটার। এসব যন্ত্রাংশের মধ্যে রয়েছে নানা কিছু। পাওয়ার সাপ্লাই ইউনিট, মাদারবোর্ড, প্রসেসর, গ্রাফিক্স, সাউন্ড, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ইত্যাদি থাকে একটি কম্পিউটারে। এ ছাড়া রয়েছে র্যাম, হার্ডডিস্ক ড্রাইভ, অপটিক্যাল ডিস্ক ড্রাইভ ইত্যাদি। বাইরের অংশের মধ্যে রয়েছে কিবোর্ড, মাউস, স্ক্যানার, মাইক্রোফোন, ওয়েবক্যাম ইত্যাদির মতো ইনপুট এবং মনিটর, প্রিন্টার, স্পিকারের মতো আউটপুট যন্ত্রাংশ। এসব যন্ত্র বিভিন্ন পোর্টের সঙ্গে যুক্ত হওয়ার পর কাজ করে কম্পিউটার। কম্পিউটারের নানা যন্ত্রপাতির তথ্য নিয়ে প্রকাশিত হয়েছে কম্পিউটার হার্ডওয়্যার বইটি। লিখেছেন মাহবুবুর রহমান। ২৮ অধ্যায়ের এই বইতে কম্পিউটারের নানা গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের ছবিসহ রয়েছে বিস্তারিত আলোচনা, যার মাধ্যমে সহজে কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে জানা যাবে। কীভাবে এসব যন্ত্রাংশ একত্র করে কম্পিউটার সংযোজন করতে হয়, সে সম্পর্কিত ছবি ধাপে ধাপে দেওয়া আছে। কম্পিউটার তৈরি করাই নয়, এর যথাযথ যত্ন নেওয়ার বিভিন্ন বিষয়ও যুক্ত করা হয়েছে বইটিতে। নিয়মিত কম্পিউটার রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন যন্ত্রাংশ ও আনুষঙ্গিক যন্ত্রাংশ পরীক্ষা, প্রয়োজনীয় পরিবর্তন, সমস্যা হলে মেরামতের নানা বিষয়ও বিস্তারিতভাবে পাওয়া যাবে বইটিতে। রয়েছে কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যার ও সফটওয়্যারের ট্রাবলশুটিং সম্পর্কে আলোচনা, সফটওয়্যারজনিত সমস্যার কথা ও এর সমাধান নিয়ে আলোচনা। আরও আছে একটি সহায়িকা সিডি, যাতে ভিডিওচিত্রের মাধ্যমে জানা যাবে পুরো প্রক্রিয়া। —নুরুন্নবী চৌধুরী