কম্পিউটার হার্ডওয়্যার গাইড\ লেখক: মোজাহেদুল ইসলাম ঢেউ\ প্রকাশক: জ্ঞানকোষ প্রকাশনী, ঢাকা\ পৃষ্ঠা: ৪৭১\ মূল্য: ৩০০ টাকা (সিডিসহ)\পার্সোনাল কম্পিউটার (পিসি) কেনার সময় দেখতে হবে প্রতিটি যন্ত্রাংশের মান ঠিক আছে কি না। আর এ বিষয়ে যদি ন্যূনতম ধারণা না থাকে, তাহলে পরবর্তী সময়ে ভোগান্তির শিকার হতে পারেন। ডেস্কটপ কম্পিউটার কেনার ক্ষেত্রে প্রসেসর, র্যাম, মাদারবোর্ড, কেসিং, গ্রাফিক্স কার্ড, মনিটর-অপারেটিং সিস্টেম ইত্যাদি বিষয়ে নজর রাখতে হয়। কম্পিউটার যন্ত্রাংশগুলোর ক্ষেত্রে দক্ষতা থাকা ভালো।এ কাজে মোজাহেদুল ইসলামের লেখা কম্পিউটার হার্ডওয়্যার গাইড বইটি কাজে লাগবে। এতে ১১টি অধ্যায়ে তুলে ধরা হয়েছে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের পরিচিতি ও সেগুলোর সংযোজন করার পদ্ধতি। বইটিতে রয়েছে প্রসেসর, হোম পিসি, গেমিং, বিজনেস পিসি, বায়োস, হেড ফোন, পেনড্রাইভ, টিভি কার্ড, মডেম, কম্পিউটার সার্ভিসিং, মাইক্রো প্রসেসর, কোয়ার্ড কোর মাদারবোর্ডের কার্যপ্রক্রিয়া, ডেটা স্টোরেজ, ল্যাপটপ, ইনসাইড কন্টোলার, এলসিডি মনিটর, ওয়্যারলেস, ওয়াইফাই নিরাপত্তা, প্রিন্টার, বহনযোগ্য প্রিন্টার, স্পিকার হোম থিয়েটার, এমপিথ্রি ক্যামেরা, ল্যাপটপের রক্ষণাবেক্ষণ, যত্ন-আত্তি, নোটবুক, টাচ কম্পিউটিং প্রযুক্তি, কম্পিউটারের বিভিন্ন সমস্যা ও সমাধান ইত্যাদি নানা বিষয়। প্রতিটি অধ্যায়ের সঙ্গে ছবিও ব্যবহার করা হয়েছে। —ফেরদৌস ফয়সাল