কম্পিউটার শিক্ষকদের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে গত বুধবার থেকে ১৫ দিনের কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম খুরশিদ উল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাসানুজ্জামান। বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খবির উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অর্থায়নে ১৫ দিনব্যাপী এই প্রশিক্ষণে সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৫ শিক্ষক অংশ নিচ্ছেন। ২৯ জানুয়ারি শেষ হবে কর্মশালা। —রাজবাড়ী প্রতিনিধি