কম্পিউটার শিক্ষকদের জন্য পরিচিতি অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানপ্রধান ও কম্পিউটার শিক্ষকদের নিয়ে দিনব্যাপী ‘পরিচিতি’ অনুষ্ঠান গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এর আয়োজন করে। ৬১টি প্রতিষ্ঠানের ১৩২ জন শিক্ষক অনুষ্ঠানে অংশ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ইয়াসমিন আক্তারের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, সব প্রতিষ্ঠানেই কম্পিউটার বিষয়ে শিক্ষক রয়েছেন। কিন্তু অনেকেই কম্পিউটারে দক্ষ নন। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে এসব শিক্ষককে কম্পিউটারে দক্ষ হতে হবে। —আনিসুর রহমান, গুরুদাসপুর (নাটোর)