কম্পিউটার শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থীরা, কম্পিউটার শিক্ষায় একটু বাড়তি নজর দিলে সহজে A+ পাওয়া সম্ভব।

প্রশ্ন: ডাটা কোডিংয়ের উদ্দেশ্য ও নীতিমালাসমূহ উল্লেখ করো।

উত্তর: কোনো বস্তু বা বিষয়ের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কোড। কোনো ডাটাকে সংখ্যা, অক্ষর বা অন্য কোনো সংকেত দ্বারা অদ্বিতীয়ভাবে উপস্থাপন করাকে ডাটা কোডিং বলে। ডাটা কোডিংয়ের মাধ্যমে দুর্বোধ্য ও জটিল ডাটাকে সহজভাবে কম্পিউটারে প্রবেশ, প্রক্রিয়াকরণ এবং ফলাফল প্রদর্শন সম্ভব।

ডাটা কোডিংয়ের উদ্দেশ্য: কম্পিউটারের মাধ্যমে ডাটা প্রক্রিয়াকরণের ডাটা কোডিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। ডাটা কোডিংয়ের ফলে প্রোগ্রাম রচনা ও প্রক্রিয়াকরণ অনেক সহজ হয়। নিচে ডাটা কোডিংয়ের উদ্দেশ্য বর্ণিত হলো-

১. ডাটা কোডিংয়ের ফলে প্রক্রিয়াকরণ দ্রুত হয়।

২. এর সাহায্যে সহজে ডাটার শ্রেণী বিন্যাস করা যায়।

৩. ডাটা কোডিংয়ের ফলে মেমোরিতে জায়গা কম লাগে।

৪. ডাটা টাইপিংয়ে ভুল হওয়ার আশঙ্কা কম থাকে এবং সময় বাঁচে।

৫. এর সাহায্যে তথ্যকে গোপন রাখা যায়।

৬. এর সাহায্যে চাহিদা ও প্রয়োজনানুযায়ী গোপন তথ্য প্রকাশ করা যায়।

ডাটা কোডিংয়ের নীতিমালাসমূহ: কম্পিউটারের ক্ষেত্রে ডাটা কোডিংয়ের সময় কতগুলো নির্দিষ্ট নিয়ম পালন করা হয়। এগুলো নিচে দেওয়া হলো।

১। কোড অবশ্যই অর্থবোধক হওয়া দরকার।

২। কোড অদ্বিতীয় হতে হবে।

৩। কোড স্থির হওয়া উচিত।

৪। কোড সহজবোধ্য হতে হবে।

৫। কোড বিভ্রান্তকর হওয়া উচিত নয়।

৬। কোড সংক্ষিপ্ত হওয়া দরকার।

৭। কোড পরিবর্তনযোগ্য হওয়া উচিত।

এস এম হাবিব উল্লাহ হিরু, প্রভাষক

চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় কলেজ