কম্পিউটার শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আকা: মাসুক হেলাল
আকা: মাসুক হেলাল

সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ কম্পিউটার শিক্ষা থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: এইচটিএমএল বা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ কী? এইচটিএমএলের সুবিধা ও অসুবিধাগুলো লেখো।
উত্তর: এইচটিএমএল: এইচটিএমএল হলো ওয়েবপেজের ভাষা। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের সংক্ষিপ্ত রূপ হলো এইচটিএমএল। এইচটিএমএল, মার্কআপ ট্যাগ ব্যবহার করে ওয়েবপেজ প্রদর্শন করে। এইচটিএমএল ডকুমেন্টকে আমরা সাধারণত ওয়েবপেজ বলি। আমরা ব্রাউজার ব্যবহার করে ওয়েবপেজ দেখতে পারি। ব্রাউজার এইচটিএমএল ট্যাগ দেখায় না। এইচটিএমএল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটি একটি কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, যা পৃথিবীর বিশাল তথ্যভান্ডারকে ইন্টারনেটের মাধ্যমে প্রদর্শনের সুযোগ তৈরি করে দিয়েছে। একটা ওয়েবপেজের মূল গঠন তৈরি হয় এইচটিএমএল দিয়ে।
এইচটিএমএলের ইতিহাস: টিমবার্নারসলি ১৯৯০ সালে সর্বপ্রথম এইচটিএমএল বা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ তৈরি করেন। সর্বপ্রথম তিনিই ওয়েব নিয়ে গবেষণা করে ওয়েব তৈরি করেন ১৯৮৯ সালে। তখন তিনি ইউরোপের পার্টিক্যাল ল্যাবরেটরির একজন কম্পিউটার বিশেষজ্ঞ ছিলেন। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের তত্ত্বাবধান করছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম নামের একটি অলাভজনক প্রতিষ্ঠান। টিমবার্নারসলি হলেন এই অলাভজনক প্রতিষ্ঠানের প্রধান। এইচটিএমএল তৈরির উদ্দেশ্য ছিল, বৈজ্ঞানিক গবেষণার তথ্য-উপাত্ত দ্রুত পৃথিবীর বিভিন্ন স্থানে আদান-প্রদানের ব্যবস্থা করা।


এইচটিএমএলের সুবিধা:
ওয়েবপেজ লেখার জন্য সবচেয়ে বেশি ব্যবহূত ল্যাঙ্গুয়েজ হলো এইচটিএমএল। এটি ব্যবহার করা সহজ। এইচটিএমএলের সুবিধাদি নিচে দেওয়া হলো:
১. এইচটিএমএল সহজে বোঝা যায় এবং ব্যবহার করা যায়।
২. সব ধরনের ব্রাউজার সমর্থন করে।
৩. তৈরি করা ওয়েবসাইট আপডেট করার খরচ তুলনামূলকভাবে খুবই কম এবং সহজেই তা করা যায়।
৪. কেস সেনসেটিভ না হওয়ায় ছোট হরফে বা বড় হরফে কিংবা উভয়ের মিশ্রণে লিখলেও কোনো সমস্যা হয় না।
৫. এইচটিএমএলের সবচেয়ে বড় সুবিধা হলো, ব্যবহারকারীকে এটি কিনতে হয় না।
৬. ওয়েবসাইটের আকর্ষণ বাড়ানোর জন্য বিভিন্ন অ্যানিমেশন ব্যবহার করা যায়।
৭. এইচটিএমএল দিয়ে সহজেই ভিডিও সংযোজন করা যায়।
৮. এইচটিএমএলে করা ওয়েবপেজকে লোড করতে কম সময় লাগে।

এইচটিএমএলের অসুবিধা:
এইচটিএমএলের কিছু অসুবিধাও রয়েছে। যেমন—
১. এর দ্বারা স্ট্যাটিক ওয়েবপেজ তৈরি করা যায়, কিন্তু ডায়নামিক পেজ তৈরি করা যায় না।
২. সাধারণ ওয়েবপেজ তৈরির জন্য প্রচুর কোড লিখতে হয়।
৩. বড় কোড লেখাযুক্ত ওয়েবপেজ চালানো বেশির ভাগ ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হয়।
৪. এর নিরাপত্তাব্যবস্থা খুব দুর্বল।

প্রভাষক
চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় কলেজ