কম্পিউটার সমিতির খুলনা কার্যালয় চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) খুলনা শাখা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি নগরের হোটেল গোল্ডেন কিং ভবনের পঞ্চম তলায় এ কার্যালয়ের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। সিটি মেয়র ফিতা কেটে এ কার্যালয়ের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, Êডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে কম্পিউটারের ব্যবহার অনস্বীকার্য। উন্নত বিশ্বের সঙ্গে সংগতিপূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ গড় তুলতে কম্পিউটার প্রযুক্তির আরও প্রসার ঘটাতে হবে। কম্পিউটারবিষয়ক জ্ঞান অর্জনের মাধ্যমে বর্তমান সরকারের ভিশন-২০২১ বাস্তবায়নে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালাতে হবে।Êবিসিএস খুলনা শাখার চেয়ারম্যান মো. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএস সভাপতি মোস্তাফা জব্বার, ডিজিটাল বাংলাদেশ খুলনা ফোরামের আহ্বায়ক শেখ আবদুল কাইয়ুম, খুলনা পৌরসভার সাবেক চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, বিসিএসের সাবেক মহাসচিব মো. শামীম, বিসিএস খুলনা শাখার মহাসচিব মো. মনিরুল ইসলামসহ অনেকে। —খুলনা অফিস