কম্পিউটার সিটি আজ খোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সপ্তাহে চার দিন হরতাল থাকায় আজ সাপ্তাহিক ছুটির দিনেও খোলা থাকবে দেশের সবচেয়ে বড় কম্পিউটার বাজার ঢাকার বিসিএস কম্পিউটার সিটি। গতকাল শনিবার কম্পিউটার সিটির সভাপতি মুজিবর রহমান জানান, হরতালের কারণে হওয়া ব্যবসায়িক ক্ষতি কিছু পুষিয়ে নিতে আজ রোববার এই প্রযুক্তি বাজার খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। —নিজস্ব প্রতিবেদক