কম্পিউটার সিটি পরিদর্শন করেছে অ্যাসোসিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আগারগাঁওয়ে বিসিএস কম্পিউটার সিটি পরিদর্শন করেছে এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশনের (অ্যাসোসিও) কর্মকর্তারা। গত বৃহস্পতিবার সফররত অ্যাসোসিওর ১৪ সদস্যের দল বিসিএস কম্পিউটার সিটি পরিদর্শন করে। পরে কম্পিউটার সিটির সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অ্যাসোসিওর সভাপতি লুই কিয়েন লিয়ং বলেন, বাংলাদেশ কম্পিউটারের ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে। তিনি আশা করেন, ভবিষ্যতে তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে। বিসিএস কম্পিউটার সিটির সভাপতি মজিবুর রহমান বলেন, ‘আমরা অনেক বেশি আনন্দিত যে অ্যাসোসিওর কর্মকর্তারা দল কম্পিউটার সিটি পরিদর্শন করেছে।’ তিনি জানান, বিসিএস কম্পিউটার সিটির বিভিন্ন অবকাঠামো দেখে অ্যাসোসিওর নেতারা সন্তোষ প্রকাশ করেন। অ্যাসোসিওর উপসভাপতি আবদুল্লাহ এইচ কাফী বলেন, বিসিএস কম্পিউটার সিটি দেখে বিভিন্ন দেশের কর্মকর্তারা এর বিভিন্ন দিক সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেন। তাঁরা তাঁদের দেশে এ রকম শুধু কম্পিউটার মার্কেট কীভাবে চলানো যায়, এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। অ্যাসোসিওর মালয়েশিয়ার প্রতিনিধি তাঁদের দেশে এ রকম একটি কম্পিউটার সিটি তৈরি করার আগ্রহ প্রকাশ করেন।লুই কিয়েন লিয়ংকে কম্পিউটার সিটির পক্ষ থেকে ক্রেস্ট দেওয়া হয়। অন্য সদস্যদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। অ্যাসোসিওর পক্ষ থেকে বিসিএস কম্পিউটার সিটির নেতাদেরও ক্রেস্ট দেওয়া হয়। ১৮ জনের এই পরিদর্শক দলে অ্যাসোসিওর সহসভাপতি, সাধারণ সম্পাদক, কোষাদক্ষসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। —তারিকুর রহমান খান