কম্পিউটার সিটিতে এসারের প্রদর্শনী ও সেবাকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বিসিএস কম্পিউটার সিটিতে এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেড এসারের প্রদর্শনী ও সেবাকেন্দ্র (সার্ভিস সেন্টার) চালু করেছে। গত বুধবার এ কেন্দ্র চালু করা হয়। ইটিএলের মহাব্যবস্থাপক মোকলেসুর রহমান এ কেন্দ্রের উদ্বোধন করেন। তিনি জানান, এই প্রদর্শনী কেন্দ্রের কারণে এখন ক্রেতারা এসার পণ্যের বিশ্বমানের সেবা বিসিএস কম্পিউটার সিটি থেকেও পাবেন। —বিজ্ঞপ্তি