কম্পিউটার সিটিতে টিম কর্মকর্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিম ব্র্যান্ডের তিন সদস্যের একটি প্রতিনিধিদল সম্প্রতি দেশের সবচেয়ে বড় কম্পিউটার বাজার বিসিএস কম্পিউটার সিটি পরিদর্শন করেন। প্রতিনিধিদলে ছিলেন টিমের প্রধান নির্বাহী ড্যানি হিসয়া, ভাইস প্রেসিডেন্ট মিং হিসয়া, ও বিশেষজ্ঞ জেনাথান। তাঁরা বিভিন্ন ফ্লোরের আইটি পণ্যের দোকানগুলো ঘুরে ঘুরে দেখেন। স্মার্ট টেকনোলজিস (বিডি) লি. বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে টিম ব্র্যান্ডের পেন ড্রাইভ এবং মোবাইল ও ক্যামেরার জন্য মেমোরি কার্ড বাজারজাত করে আসছে। দিনব্যাপী এই পরিদর্শনকালে তাদের সঙ্গে ছিলেন স্মার্ট টেকনোলজিসের চেয়ারম্যান মোহাম্মদ মাজহারুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, মহাব্যবস্থাপক জাফর আহমেদ, টিম পণ্যের সহকারী ব্যবস্থাপক মো. আবদুল হান্নানসহ অনেকেই। পরিদর্শন শেষে স্মার্টের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন তাঁরা। বৈঠকে বাংলাদেশে টিম ব্র্যান্ড পণ্যের বাজার সম্প্রসারণসহ নানাবিধ দ্বিপক্ষীয় বিষয়ে আলাপ-আলোচনা হয়। —বিজ্ঞপ্তি