কম্পিউটার সিটিতে প্রযুক্তিপণ্যের প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৮ সেপ্টেম্বর থেকে ঢাকার বিসিএস কম্পিউটার সিটিতে চলছে আসুসের প্রযুক্তিপণ্যের বিশেষ প্রদর্শনী। ‘আসুস উইক’ নামের এ আয়োজন চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময় আসুসের ল্যাপটপ ও ট্যাবলেট কম্পিউটার কিনলে পাওয়া যাবে উপহার। এ ছাড়া দর্শকদের জন্য আছে পণ্য পরিচিতি, পাজল গেম, ফেসবুক গেম খেলা এবং কুইজ প্রতিযোগিতা । প্রদর্শনী চলার সময় আসুসের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের শাখা অফিস এবং তাদের সব পরিবেশকের কাছ থেকে ক্রেতারা এ সুবিধা পাবেন।
—বিজ্ঞপ্তি