কম্পিউটার সিটির মেলা আজ থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের সবচেয়ে বড় কম্পিউটার বাজার ঢাকার বিসিএস কম্পিউটার সিটির বার্ষিক মেলা আজ থেকে শুরু হচ্ছে। পুরো কম্পিউটার সিটি জুড়ে হবে এ মেলা। সিটি আইটি ২০১১ নামে এ মেলা চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। বরাবরের মতো এবারও মেলায় থাকবে নতুন প্রযুক্তির চমক। পাশাপাশি সব পণ্যেই কমবেশি ছাড় ও উপহার থাকবে।আজ বেলা ১১টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের পর দর্শকদের জন্যখুলে দেওয়া হবে।মেলায় প্রবেশের টিকিটের দাম ১০ টাকা। এ টিকিটের ওপর প্রতিদিন র্যাফলড্র অনুষ্ঠিত হবে।আয়োজকেরা জানান, কম্পিউটার সিটির কেন্দ্রীয় মঞ্চে মেলার দ্বিতীয় দিন থেকে প্রযুক্তি বিষয়ক নানা আয়োজন থাকবে।মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।—নিজস্ব প্রতিবেদক