কম্পিউটার সিটির মেলায় সব পণ্যেই ছাড় উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেলায় আসা একজন দর্শক একটি ট্যাবলেট কম্পিউটার দেখছেন
মেলায় আসা একজন দর্শক একটি ট্যাবলেট কম্পিউটার দেখছেন

ঢাকার বিসিএস কম্পিউটার সিটির মেলা বিভিন্ন ছাড় ও উপহারের মাধ্যমে ক্রেতাদের আকৃষ্ট করতে পেরেছে। অংশগ্রহণকারী প্রায় প্রতিটি প্রতিষ্ঠানই প্রযুক্তিপণ্যে দিচ্ছে ছাড় ও উপহার। বিদেশ ভ্রমণের বিমানটিকিটও আছে ক্রেতাদের জন্য।
কুড়িল বিশ্বরোড থেকে গতকাল রোববার মেলায় আসা সিজার বলেন, ‘ল্যাপটপ কিনতেই মেলায় এসেছি। ল্যাপটপ কিনে একটি স্পিকারও পেয়েছি।’
বাড্ডার নাবিলা বলেন, ‘মেলায় এসেছি স্যামসাংয়ের ট্যাব কিনতে। এখন মেলা ঘুরে যেটা ভালো লাগে, সেটাই নিয়ে নেব।’
মেলায় কম্পিউটার সোর্স এইচপির যেকোনো ল্যাপটপের সঙ্গে উপহার হিসেবে দিচ্ছে ৫০০ টাকার কেএফসির গিফট ভাউচার। ডেলের ল্যাপটপের সঙ্গে আছে স্ক্র্যাচ কার্ড ঘষে ব্যাংককের বিমানটিকিট। রায়ানস কম্পিউটার লিমেটেড দিচ্ছে এসার এস্পায়ার ই১-৪৭০ মডেলের ল্যাপটপের সঙ্গে মাউস, প্রেনড্রাইভ ও ইউএসবি স্পিকার এবং এস্পায়ার ই১-৪৭২-এর সঙ্গে আছে প্রিন্টার উপহার।
এসারের ল্যাপটপ, নেটবুক ও ট্যাবলেট কম্পিউটারের ক্রেতারা র‌্যাফেল ড্রর মাধ্যমে পেতে পারেন সিঙ্গাপুর, থাইল্যান্ড ও নেপাল ভ্রমণের টিকিট। গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড দিচ্ছে দুই বছরের ওয়ারেন্টিসহ আসুস ল্যাপটপের সঙ্গে মুঠোফোন, হেডফোন, স্পিকার বা টি-শার্ট।
মেলা চলবে ৮ মার্চ পর্যন্ত। এ মেলা খোলা থাকে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত।
প্রবেশ টিকিটের মূল্য ১০ টাকা। টিকেটের ওপর প্রতিদিন রয়েছে র‌্যাফেল ড্র।
— রাহিতুল ইসলাম