কম্পিউটার সিটির যুগপূর্তি অনুষ্ঠান আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৯ সালের ১১ সেপ্টেম্বর ঢাকার আগারগাঁওয়ে চালু হয়েছিল দেশের সবচেয়ে বড় কম্পিউটারের বাজার বিসিএস কম্পিউটার সিটি। এরই মধ্যে পেরিয়ে গেছে এক যুগ।ক্রমে দেশের সবচেয়ে প্রভাবশালী প্রযুক্তি বাজার হিসেবে বিসিএস কম্পিউটার সিটি অবস্থান তৈরি করে নিয়েছে। এখানে সারাক্ষণ ক্রেতাদের ভিড় লেগেই থাকে। গতকালরোববার সেই বিসিএস কম্পিউটার সিটি এক যুগ পূর্ণ করল। তবে যুগপূর্তি অনুষ্ঠান শুরু হচ্ছে আজ থেকে। ছয় দিন ধরে নানা ধরনের কর্মসূচি হাতে নিয়েছে বিসিএস কম্পিউটার সিটি কর্তৃপক্ষ।বিসিএস কম্পিউটার সিটি সমিতির সভাপতি এ টি শফিক উদ্দীন আহমেদ গতকালপ্রথম আলোকে বলেন, ‘আমাদের এই প্রযুক্তির বাজারটি দক্ষিণ এশিয়ার মধ্যে একটি অন্যতম কম্পিউটারের বাজার হিসেবে পরিচিতি পেয়েছে। আমরা যাঁরা এখানকার দোকানের মালিক রয়েছি, তাঁরা প্রত্যেকেই এই যুগপূর্তি অনুষ্ঠানে গর্ব বোধ করছি। এত দিন একসঙ্গে থাকাটা সত্যিই আনন্দের। আগামী দিনে যাতে ক্রেতারা এই মার্কেট থেকে আরও বেশি সেবা ও মানসম্মত পণ্য পায়, সেদিকটি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।’ তিনি আরও জানান, আজ যুগপূর্তির প্রথম দিনে বিসিএস কম্পিউটার সিটি থেকে একটি শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রা শেষে সবাইকে মিষ্টিমুখ করার ব্যবস্থা থাকবে। এ ছাড়া বিকেলে কম্পিউটার সিটি প্রাঙ্গণে গত বছরগুলোর স্মৃতিচারণা করা হবে। এখানে বিভিন্ন আমন্ত্রিত অতিথি, দোকান মালিক সমিতির বর্তমান ও সাবেক সদস্য এবং দোকান মালিক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থাকবেন। যুগপূর্তি উপলক্ষে প্রতিটি পণ্যের ওপর ছাড় দেওয়া হবে এবং পণ্য কিনলে একটি কুপন দেওয়া হবে। শেষ দিনে এই কুপনের মধ্য থেকে লটারি করে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। যুগপূর্তি অনুষ্ঠানের নানা আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছে কম্পিউটার সোর্স। —মোছাব্বের হোসেন