কম্পিউটার সিটির র্যাফেল ড্র অনুষ্ঠিত
বিসিএস কম্পিউটার সিটির ১১ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত বিশেষ পণ্য মূল্য ছাড়ের পাশাপাশি ছিলো বিশেষ র্যাফেল ড্রয়ের ব্যবস্থা। গত শুক্রবার সিটিতে আনুষ্ঠানিক ভাবে কার্যনির্বাহী পরিষদের উপস্থিতিতে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র্যাফেল ড্রতে প্রথম পুরস্কার মোটরসাইকেল বিজয়ী ঢাকার মিরপুরের ব্যবসায়ী মাহী জানান, ‘পুরস্কার পেয়ে ভালো লাগছে।এটা আমার জীবনের প্রথম র্যাফেল ড্রতে বিজয়ী পুরস্কার।’ দ্বিতীয় পুরস্কার বিজয়ী অথৈ, তৃতীয় ও চতুর্থ পুরস্কার পেয়েছেন বনি ও বিকাশ বাড়ৈ, পঞ্চম পুরস্কার এবিএম কামরুল হাসান এবং সপ্তম পুরস্কার বিজয়ী চৌধুরী আলী আদনান। বিসিএস কম্পিউটার সিটির সভাপতি এ টি শফিক উদ্দিন আহমেদ বলেন, ‘প্রথমবারের মতো এমন আয়োজনে বেশ সাড়া পেয়েছি, ভবিষ্যতেও বিশেষ দিনগুলোতে ক্রেতাদের আরও বেশি সুযোগ দেওয়ার চষ্টো করব।’ পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কম্পিউটার সিটির সাবেক সভাপতি আহমেদ হাসান, মজিবুর রহমান, আজিমউদ্দিন আহমেদ, রোকনুর রহমানসহ বর্তমান কমিটির সদস্যরা। —হাসান ইমাম