কম্পিউটার সোর্স গুলশান ১-এ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশান সার্কেল-১-এ কম্পিউটার সোর্স লিমিটেডের ৪৫তম শাখা চালু হয়েছে। সোমবার দুপুরে ঢাকায় কম্পিউটার সোর্সের ১৩তম এই শাখার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান সৈয়দা মাজেদা মেহের নিগার। এ সময় উপস্থিত ছিলেন কম্পিউটার সোর্সের পরিচালক আসিফ মাহমুদ, এ ইউ খান, শামসুল হুদাসহ অনেকে৷
ক্রিস্টাল প্যালেসের তৃতীয় তলায় কম্পিউটার সোর্সের এই নতুন এই শাখা৷ এখানে অ্যাপল, ফুজিৎসু, এইচপি, ডেল, স্যামসাং, লজিটেক, নরটন ও সিএসএমসহ ৪৭টির বেশি ব্র্যান্ডের তথ্যপ্রযুক্তি পণ্য পাওয়া যাবে৷ উদ্বোধনী উপহার হিসেবে এখান থেকে ক্রেতারা বিশ্বকাপ ফুটবলের প্রিয় দলের একটি করে পতাকা পাবেন৷ —বিজ্ঞপ্তি