কম্পিউটার সোর্স ইনফোটেকের সেবা ব্যবহার করবে লংকাবাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে বিনিয়োগ করা অর্থের মুনাফা বৃদ্ধি ও ঝুঁকি ব্যবস্থাপনায় বিশেষায়িত ওয়েবভিত্তিক মার্চেন্ট ব্যাংকিং অ্যাপ্লিকেশন তৈরি করেছে কম্পিউটার সোর্স ইনফোটেক। পোর্টফোলিও ব্যবস্থাপনায় অ্যাপটি ব্যবহার করবে লংকাবাংলা ইনভেস্টমেন্ট। গতকাল বুধবার এ বিষয়ে একটি চুক্তি হয়েছে। রাজধানীর লংকাবাংলা ইনভেস্টমেন্টের কার্যালয়ে অনুষ্ঠিত এই চুক্তি সম্পাদন অনুষ্ঠানে কম্পিউটার সোর্সের পরিচালক আবু মোস্তফা চৌধুরী, কম্পিউটার সোর্স ইনফোটেক পরিচালক মো. সোলায়মান হোসাইন, অ্যাপটির প্রকল্প পরিচালক মহসীন উদ্দিন ও ব্যবসায় ব্যবস্থাপক শারমীন আকতার, লংকাবাংলা ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার কায়েস হাসান, প্রধান পরিচালন কর্মকর্তা হাসান জাবেদ চৌধুরী, প্রযুক্তি ও প্রতিস্থাপন বিভাগের প্রধান শাহজালাল উদ্দীন চৌধুরী এবং অর্থায়ন ও হিসাব বিভাগের প্রধান নাজমুল ইসলাম।
বিজ্ঞপ্তি