কম্পিউটার সোর্সের ঈদ অফার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন ঈদ অফার ঘোষণা করেছে কম্পিউটার সোর্স লিমিটেড। ‘এই ঈদে প্রিয়জনকে কম্পিউটার উপহার দিন’—স্লোগানে চাঁদরাত পর্যন্ত চলমান এসব অফারের মধ্যে সামস্যাং ব্র্যান্ডের যেকোনো প্রিন্টারের সঙ্গে রয়েছে ‘এসএমএস অ্যান্ড উইন’ অফার। এতে সামস্যাং প্রিন্টার কিনলেই প্রতি সপ্তাহে একটি সামস্যাং ল্যাপটপ উপহার পাওয়া যাবে। ‘ওয়েস্টার্ন ডিজিটাল’ ব্র্যান্ডের বহনযোগ্য হার্ডডিস্ক কিস্তিতে কেনা যাবে। এ ছাড়া অন্যান্য পণ্যেও রয়েছে বিশেষ ছাড় আর সুবিধা। —বিজ্ঞপ্তি