কম্পিউটার সোর্সের নতুন শাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কম্পিউটার সোর্সের নতুন শাখার উদ্বোধন
কম্পিউটার সোর্সের নতুন শাখার উদ্বোধন

গুলশান-১ নম্বরে যাত্রা শুরু করেছে প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান কম্পিউটার সোর্সের ৪৫তম শাখা।  ভারতীয় দূতাবাস সংলগ্ন ক্রিস্টাল প্যালেসের তৃতীয় তলায় স্থাপিত কম্পিউটার সোর্সের নতুন এই শাখায় অ্যাপল, ফুজিত্সু, এইচপি, ডেল, স্যামসাং, লজিটেক, নরটন ও সিএসএম সহ মোট ৪৭টির অধিক ব্র্যান্ডের পণ্য পাওয়া যাবে।

কম্পিউটার সোর্সের শাখা ব্যবস্থাপক নাসির উদ্দীন চৌধুরী জানিয়েছেন, উদ্বোধনী শুভেচ্ছা উপহার হিসেবে এখান থেকে প্রতিটি পণ্যের সঙ্গে বিশ্বকাপ দলের একটি করে পতাকা দেয়া হচ্ছে।  

গতকাল সোমবার দুপুরে ফিতা কেটে শাখাটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান সৈয়দা মাজেদা মেহের নিগার। এসময় উপস্থিত ছিলেন কম্পিউটার সোর্সের পরিচালক আসিফ মাহমুদ, এইউ খান জুয়েল, শামসুল হুদা।