কম্পিউটার সোর্সের নতুন শাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে চালু হলো কম্পিউটার সোর্স লিমিটেডের নতুন শাখা। গতকাল সোমবার লেভেল ৫-এ শাখাটির উদ্বোধন করেন কম্পিউটার সোর্সের চেয়ারপারসন সৈয়দা মাজেদা মেহের নিগার। এ সময় উপস্থিত ছিলেন কম্পিউটার সোর্সের পরিচালক এ ইউ খান, এস এম মুহিবুল হাসান, শাফকাতুল বদর প্রমুখ।নতুন শাখায় বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার পাওয়া যাবে। ফিলিপস, ফুজি ৎ সু, এইচপি, স্যামসাং, এওসি ও ডেল ব্র্যান্ডের পণ্যের পাশাপাশি নিজস্ব সিএসএম পিসিও পাওয়া যাবে। এ ছাড়া লেক্সমার্ক প্রিন্টার, মাইক্রোল্যাব, সিজেসি, লজিটেক স্পিকার, হোম থিয়েটার, অ্যাপাসার পেনড্রাইভ এবং নরটন অ্যান্টিভাইরাস সফটওয়্যার পাওয়া যাবে। —বিজ্ঞপ্তি