কম্পিউটার সোর্সের পণ্যে সুদমুক্ত কিস্তি-সুবিধা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কম্পিউটার সোর্স থেকে কেনা পণ্যে ৬ মাস, ৯ মাস ও ১২ মাসের সুদমুক্ত কিস্তি-সুবিধা পাবেন স্ট্যান্ডার্ড ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকেরা। গতকাল বুধবার কম্পিউটার সোর্স ও স্ট্যান্ডার্ড ব্যাংকের মধ্যে এ নিয়ে একটি সমঝোতা চুক্তি হয়েছে।
রাজধানীর মতিঝিলের স্ট্যান্ডার্ড ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তিতে কম্পিউটার সোর্সের পরিচালক আসিফ মাহমুদ ও স্ট্যান্ডার্ড ব্যাংকের হেড অব কার্ড শরীফ জহিরুল ইসলাম সই করেন। এ সময় কম্পিউটার সোর্সের সিএফও মুহাম্মদ আল আমিন এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের হেড অব আইটি মোশাররফ হোসাইন খান উপস্থিত ছিলেন।
কম্পিউটার সোর্স থেকে একই ধরনের সুবিধা পেয়েছেন ইবিএল, ব্র্যাক, স্ট্যান্ডার্ড চার্টার্ড, ব্যাংক এশিয়া, ডাচ্-বাংলা ও সিটি ব্যাংক এবং আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা।
বিজ্ঞপ্তি